বিভিসিএল: চালডাল ও সক্রিয়তে আড়াই কোটি টাকা বিনিয়োগ
ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে মোট ২.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে ড্যাফোডিল পরিবারের বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল (বিভিসিএল)। ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত 'ফাউন্ডারস ইনসাইট' অনুষ্ঠানে এই বিনিয়োগের কথা প্রকাশ করেন বিভিসিএল এর চেয়ারপার্সন ড. মোঃ সবুর খান ।
এসময় চালডাল প্রতিষ্ঠাতা সিইও ওয়াসিম আলিম, লিমিটেড এবং সকরিও টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা সিইও মো. মুবির মাহবুব চৌধুরী ছাড়াও ব্রেনস্টেশন ২৩ পিএলসি প্রতিষ্ঠাতা ও সিইও , রাইসুল কবির এই প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনায় এই উদ্যোক্তারা তাদের মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরে তহবিল সংগ্রহ, স্টার্টআপের জন্য আইপিও এর সুযোগ এবং উদ্যোক্তা যাত্রার সময় অনুপ্রেরণা বজায় রাখা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, চালডাল.কম বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ শিল্পে বিপ্লব ঘটিয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চালডাল গ্রাহকদের সুষ্ঠ অনলাইন শপিং অভিজ্ঞতা প্রদান করে, যেখানে দশ সহস্রাধিক পণ্য প্রতিযোগিতামূলক দামে দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিত করে। উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টিতে প্রতিশ্রæতিবদ্ধ চালডাল দ্রæতই গ্রাহকদের ঘরে ঘরে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। প্রযুক্তি ও দক্ষ লজিস্টিক্স সেবা ব্যবহার করে চালডাল বাংলাদেশের বাজারে নতুন মানদন্ড স্থাপন করছে। বর্তমানে তারা ঢাকা, চট্টগ্রাম এবং যশোরসহ ৩টি জেলায় ২৫ লাখেরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে।
অপরদিকে সক্রিয় টেকনোলজিস লিমিটেড একটি স্যাস প্ল্যাটফর্ম যা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (ডি এম এস)। সক্রিয় (ডি এম এস) হল একটি স্মার্ট সেলস অটোমেশন সিস্টেম যা রিটেল চ্যানেল ব্যাবস্থাপনায় ব্যবহৃত হয়। সক্রিয়র ২৪টি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ৪০টিরও বেশি ক্লায়েন্ট রয়েছে। সক্রিয় (ডি এম এস) তার ক্লয়েন্টদের সেলস টিম দ্বারা বাংলাদেশের সকল জেলায় ব্যবহৃত হচ্ছে। সক্রিয় এর বিভিন্ন ধরনের ক্লায়েন্ট রয়েছে, যেখানে ৮০০+ সদস্যের সেলস টিম থেকে শুরু করে ৫ সদস্যের সেলস টিমের জন্যও তাদের স্যাস-ভিত্তিক সমাধান প্রদান করে থাকে। গত ১২ মাসে, সক্রিয়র (ডি এম এস) ব্যবহার করে, তাদের ক্লায়েন্টরা ১.৪৩ কোটি আউটলেট পরিদর্শন করেছে এবং ৮৬ লাখের বেশি ইনভয়েস তৈরি করেছে, যার মূল্য ২,৭৩৮ কোটি টাকার বেশি।
এ নিয়ে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও শওকত হোসেন বলেন, "আমরা এমন নামকরা স্টার্টআপ বিশেষজ্ঞদের একটি প্যানেল একত্রিত করতে এবং প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলিকে আমাদের বিনিয়োগ তহবিলের মাধ্যমে সহায়তা করতে পেরে আনন্দিত। এই অনুষ্ঠানটি উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহিত করা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।"







